যুব রেড ক্রিসেন্ট, সহশিক্ষা কার্যক্রমের আওতায় দুইদিন ব্যাপী রেড ক্রস/ রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের অায়োজন করে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার যুব রেড ক্রিসেন্টের সম্মানীত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব মঈন উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানীত অধ্যক্ষ জনাব মতিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যেকোন দূর্যোগে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের বিগত বছরগুলোর ন্যায় এগিয়ে আসতে হবে। যাতে করে মানুষের জীবন সংকটাপন্ন না হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার যুব রেড ক্রিসেন্টের ৩২জন যুব সদস্য অংশগ্রহণ করে এবং যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের ০৩জন প্রশিক্ষক ও ০১ যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের যুবপ্রধান জনাব রানা দে জানান যে, সহশিক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলার ২৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। উক্ত বছরের মধ্যে ৫০টিরও বেশী শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে যুব রেড ক্রিসেন্টের।