যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের মাসিক সাধারণ সভা ইউনিট অফিসে অনুষ্ঠিত হয়েছে। যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের জনসংযোগ বিভাগীয় প্রধান সুজন তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় এবং যুবপ্রধান রানা দে এর সভাপতিত্বে উক্ত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানীত সেক্রেটারী জনাব মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা জনাব নুরুল করিম।
উক্ত সভায় প্রধান অতিথি জনাব মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, অতিবর্ষণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের আশংকায় এবং বন্যা দূর্গত এলাকায় মানুষকে খাবার বিতরণ ও ত্রাণ বিতরণে প্রশাসনের সাথে যেভাবে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা কাজ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ
অতিথি জনাব নুরুল করিম বলেন, যুব রেড ক্রিসেন্ট কথাই নয় কাজে বিশ্বাসী তা এখন সবাই জানে। রেড ক্রস/ রেড ক্রিসেন্ট আন্দোলন যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের মাধ্যমে সমাজের সকলের কাছে পৌঁছিয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি।
সভার এজেন্ডাসমূহ : ১) যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের সিনিয়র যুব স্বেচ্ছাসেবক জনাব মেজবাহ উদ্দিনের পিতা, লংগদু উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা জাহাঙ্গীর আলম অপুর পিতা এবং বাঘাইছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো: সালাউদ্দিনের পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং ১মিনিট নিরবতা পালন। ২) আগস্ট মাসের মধ্যে সদর উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের আওতায় মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ আয়োজন করা। ৩) আগস্ট মাসের মধ্যে ইউনিটের যুব সদস্যদের জন্য মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ আয়োজন করা। ৪) আগস্ট মাসের মধ্যে ইউনিটে Women Health Orientation অনুষ্ঠানটি আয়োজন করা। ৫) যুব স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব বিকাশে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব যুব সদস্যদের দেওয়া।
উক্ত সাধারণ সভার সভাপতি জনাব রানা দে তাঁর বক্তব্যে বলেন, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিট বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে রাঙ্গামাটি জেলায় অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতে যেকোন জরুরী মূহূর্তে সবাইকে দ্রুত সাড়াপ্রদানের আহবান জানিয়ে উক্ত মাসিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করছি। জুলাই মাসের মাসিক সাধারণ সভায় ইউনিটের ২৯ জন যুব সদস্য অংশগ্রহণ করে।