--- বিজ্ঞাপন ---

বাকলিয়ায় একেএম আরিফুল ইসলাম ডিউক বিজয়ী

0

চট্টগ্রাম (২৫ জুলাই) : নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রয়াত কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের পুত্র একেএম আরিফুল ইসলাম ডিউক (মিষ্টি কুমড়া) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চট্রগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একেএম আরিফুল ইসলাম ডিউক পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ করিম টিটু (রেডিও) পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

এর আগে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একেএম আরিফুল ইসলাম ডিউক পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ করিম টিটু (রেডিও) পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

নির্বাচনে ৬ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ১৭ এপ্রিল ওই ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা  একেএম জাফরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৪৯ হাজার ৭৮২ জন।  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.