যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে যুব সদস্যগণ, দুর্যোগকালীন পূর্ব মুহূর্তে এবং পরবর্তী মুহূর্তে সবার পাশে সব সময় পাশে রয়েছে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণেবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ২৩০ হাইজিন কিটস সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট হওয়া জলাবদ্ধতা ও বন্যায় সাতকানিয়া উপজেলার শঙ্খ নদীর তীরবর্তী ১ নং চরতী ইউনিয়নের জরিপের মাধ্যমে প্রাপ্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

চরতী আল হেরা মহিলা মাদ্রাসায় দুপুর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার আব্দুল রশীদ খান,যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল,জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের ও স্থানীয় গণমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চরতি মহিলা মাদ্রাসায় হাইজিন কিটস সমূহ বিতরণ সম্পন্ন হয়।হাইজিন কিটস এর মধ্য তোয়ালে,কাপড় কাঁচার সাবান,গা দোওয়ার সাবান,সেনেটারী প্যাড,টুথপেষ্ট, ব্রাশ,রেজার,টয়লেট টিস্যু ইত্যাদি ছিল।