--- বিজ্ঞাপন ---

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্টের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

0

যুব রেড ক্রিসেন্ট, সহশিক্ষা কার্যক্রমের আওতায় তিনদিন ব্যাপী রেড ক্রস/ রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের অায়োজন করে রাঙ্গামাটি সদর উপজেলার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শাহ বহুমুখী বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা শামীম আরা বেগম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের সাবেক জনসংযোগ বিভাগীয় প্রধান জনাব মো: হুমায়ূন কবির এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের যুবপ্রধান জনাব রানা দে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যেকোন দূর্যোগে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের বিগত বছরগুলোর ন্যায় এগিয়ে আসতে হবে। যাতে করে মানুষের জীবন সংকটাপন্ন না হয়। যে কোন দূর্ঘটনায় এসব প্রশিক্ষন খুবই কাজে দেবে বলে এইসকল প্রশিক্ষণ নিয়ে সকল শিক্ষার্থীদের বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনদিন ব্যাপী প্রশিক্ষণে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের ৪৫জন যুব সদস্য অংশগ্রহণ করেন এবং যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের ০৩জন প্রশিক্ষক ও ০১ যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের যুবপ্রধান রানা দে জানান যে, সহশিক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলার ২৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। উক্ত বছরের মধ্যে ৫০টিরও বেশী শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.