স্বাস্থ্য ঝুঁকি রোধে ও ডেঙ্গু জ্বর মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে চট্টগ্রামের – সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন
সম্প্রতি ভারী বষর্ণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন কিটস্ বিতরণ করছেন- সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন
আজ ০৪ আগস্ট রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের আরেফিন নগর, ফইল্যাতলী বাজার, আকবর শাহ, বহদ্দার হাট, অক্সিজেন, খুলশী পলিটেকনিক এরিয়া, চকবাজার, চাকতাই, উওর আগ্রবাদ, ফিরিঙ্গীবাজার, দেবপাহাড়, বাকলিয়ার নিম্নবিত্ত পরিবারে মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ২০০ টি পরিবারকে হাইজিন কিটস্ প্রদান করা হয়.
টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ে দুপুর ২.০০ ঘটিকার সময় বিতরণ সম্পন্ন হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আ.জ.ম. নাছির উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, একাত্ম সচিব মফিদুল আলম, সিটি রেড ক্রিসেন্ট এর কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, মোহাম্মদ আনোয়ার আজম, ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল।
হাইজিন কিটস্ এর মধ্যে ছিল তোয়ালে,কাপড় কাঁচার সাবান,গা দোওয়ার সাবান, সেনটারী প্যাড, টুথপেষ্ট, ব্রাশ, রেজার, টয়লেট টিস্যু ইত্যাদি। এছাড়া বয়স্ক পুরুষদের ১টি করে লুঙ্গি ও মহিলাদের ১টি করে শাড়ি প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন নগরীতে বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে, নগরীর নিম্নবিত্ত অঞ্চলসমূহ সৃষ্ট জলাবদ্ধতা ও আমাদের আশপাশের অসচেতনার ফলে এডিস মশা জন্ম হতে পারে খুব দ্রুতভাবে। অন্যকে সচেতন করার পাশিপাশি নিজের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার করার ক্ষেত্রে অনেক বেশী উদ্যোগী হতে হবে এবং নগরীতে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের অনত্র সরে যাওয়ার জন্য অনুরোধ জানান।