--- বিজ্ঞাপন ---

অগ্নিকান্ড, ভূমিকম্প, পানিতে ডোবা সহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে যুব সদস্যগণ

0

এন.এইচ নিরব : বাংলাদেশ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সে সুবাদে যুব শক্তিকে আরো বেশি শক্তিশালী করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব সদস্যদের যেকোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য  প্রস্তুত রয়েছেন.

অগ্নিকান্ড, ভূমিকম্প, পানিতে ডোবা সহ যে কোন দূর্যোগে হতাহতদের অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান দুদিনের মহড়া অনুষ্ঠিত হলো নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে।

নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের এই আয়োজনে সহযোগিতা করেছে নোয়াখালী ফায়ার ব্রিগেড।
০৪ ও ০৫ আগষ্ট, যুবদের এই মহড়ায় উপস্থিত থেকে অনুপ্রেরনা যুগিয়েছেন বিডিআরসিএস ম্যানেজিং বোর্ড মেম্বার ও ইউনিট সেক্রেটারি, ইউনিট কর্মকর্তা, জার্মান রেড ক্রস কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকমন্ডলি।

যুব প্রধান, দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্ট গুলো, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, প্রশিক্ষকবৃন্দ এবং মুক্তদল সদস্যরা সহ ক্ষুদে স্কুল মেম্বাররা সকলের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন সফলভাবে সমাপ্ত হয়।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.