কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ৬ জন নিহত ও ১০ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনীর লেমুয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।