ময়মনসিংহের প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: রফিকুজ্জামান (৪৫), স্ত্রী শাহিনা আক্তার (৪০), তাদের ছেলে নাদিম হোসেন (২৫) ও মেয়ে রনক জাহান (১৩)। তারা নেত্রকোনার দুর্গাপুর বাসিন্দা।
কামরুল ইসলাম মিয়া (ওসি, গৌরীপুর থানা) জানান, দুর্ঘটনার শিকার বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল আর প্রাইভেটকারটি নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহ হয়ে নরসিংদী যাচ্ছিল। ওভারটেক করার সময় বাস প্রাইভেটকারের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহিনা আক্তার মারা যান। বাকি পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজন মারা যান। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।