--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের বাঁশখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৪

0

চট্টগ্রাম, (৭ অক্টোবর,২০১৯ইং) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার  সকাল সাড়ে ছয়টার দিকে কালীপুর পালেগ্রাম মসজিদের সামনে  এ দুর্ঘটনায়  টমাস মন্ডল (৪২) নামের যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত  হাফেজ মোহাম্মদ  জিয়াউল হক (৪৫) দুপুরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।  আহত তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) এবং তাঁর মেয়ে জোহরা আক্তারের (২) অবস্থাও আশঙ্কাজনক।  আহত অন্যান্যরা হলেন, হাসনা আক্তার (১৮) ও শাহনাজ বেগম (৩৫)।

বাঁশখালীর রামদাশ মুন্সির হাট পুলিশ  তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান জানিয়েছেন, সকালের দিকে চট্টগ্রাম শহরমুখী একটি  সিএনজি অটোরিক্সা ও বাঁশখালীমুখী বাসের সাথে  মুখোমুখি  সংঘর্ষ  হয়। এ সময় বাশঁখালীর শেখেরখীলে হ্যাবিট্যাট এর সহযোগিতায় আরআরএফ (রুরাল রিকন্সট্রাক্টশন ফাউন্ডেশন)  নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর টমাস মন্ডল ঘটনাস্থলেই মারা যান। তিনি সিএনজি অটোরিকশা যোগে কিছু নথিপত্র নিয়ে চট্টগ্রাম শহরে আসছিলেন।

নিহত কার্তিক মন্ডল  যশোর জেলার ঝিকরপাছা শিমুলিয়া গোপীনাথপুর  ইউনিয়নের মাদাই আন্তন মন্ডলের পুত্র। এ ঘটনায় সিএনজি অটোরিকশা ও বাস আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত সহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  জানান, সিএনজি অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাঁশখালীর পুঁইছড়ি ১১ নং ইউনিয়নের আবদুর রশীদের পুত্র জিয়াউল হক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নং ওয়ার্ডে মারা যান।

## শহীদ, ০৭.১০.২০১৯ইং।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.